
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার, ২ অগাস্ট দুপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবি কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও জুলাই আহতদের মাসহ আহতরা।
এসময় উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply