
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক গ্রোসারি শপ পুস্প সুপার শপ।
বুধবার, ২১ অক্টোবর বুধবার সন্ধায় জমকালো এক আয়োজনের মাধ্যমে শপটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক কাউন্সিলর আফতাবউদ্দিন মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের হাতের নাগালে প্রতিদিনের প্রয়োজনীয় বাজার ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই এই শপটির মূল লক্ষ্য। এখানে পাওয়া যাবে দেশি-বিদেশি খাদ্যসামগ্রী, প্রসাধন সামগ্রী এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যসহ হাজারো ভ্যারাইটিজ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে মালিক হেলাল উদ্দিন বলেন, “আমরা সর্বোচ্চ মানের পণ্য এবং সেরা সেবার নিশ্চয়তা নিয়ে কাজ শুরু করেছি। আশা করছি আমাদের পরিচ্ছন্ন পরিবেশ ও সাশ্রয়ী মূল্য এলাকার সকলের কেনাকাটার প্রথম পছন্দ হবে।”
Leave a Reply