1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ইটনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার, ১০ অক্টোবর বেলা সাড়ে দশটায় ইটনা উপজেলা সমাজ সেবা অফিসের হলরুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন।

প্রাথমিক পর্যায়ে ইটনা সদর ও জয়সিদ্ধি ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্ৰহ করা হবে। সে লক্ষ্যে মাঠ পর্যায়ে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপার ভাইজারের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন, ইটনা উপজেলা সমাজসেবা অফিসার মো.সাইফুল ইসলাম।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । আগামী ১২ অক্টোবর সোমবার ইটনা উপজেলা থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীগণ ইটনা সদর ও জয়সিদ্ধি ইউনিয়নের বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং