
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় চলতি রবি মৌসুমে বিনামূল্যে সরিষা, চিনা বাদাম, মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
রবিবার, ২২ নভেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর উপস্থিত থেকে উপজেলার ১ হাজার ৩০ জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন। উপজেলার ৯৫০জন কৃষককে সরিষা উৎপাদনের জন্য ১ কেজি সরিষাবীজ ২০ কেজি বিভিন্ন জাতের সার, ৭০ জন কৃষককে চিনা বাদাম উৎপাদনের জন্য ১০ কেজি চিনা বাদাম বীজ, মুগ ডাল উৎপাদনের জন্য সার ও ডালের বীজ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা মৎস্য অফিসার রাজিব চন্দ্র দাস, ইটনা উপজেলা র্নির্বাচন অফিসার রাফসান জামি, ইটনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ইটনা সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার রহমত উল্লাহসহ স্থানীয় সাংবাদিকগণ।
Leave a Reply