
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
রবিবার,১ নভেম্বর দুপুর একটায় মিঠামইন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন
সড়ক প্রদক্ষিনের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে মিঠামইন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও যুবক-যুব মহিলারা অংশগ্রহণ করেন। মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা তুহিনা আক্তার, মারজিয়া আক্তার, জাহাঙ্গীর আলম, মুক্তারহোসেন, মিঠামইন উপজেলা বিএনপি নেতা তপনসিকদার প্রমুখ।
এ ছাড়া ইটনা ও মিঠামইন উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, ঋণ বিতরণ, আলোচনাসভাসহ, বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply