1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সংবাদের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য আহমদুল কবিরের(মনু মিয়া) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর।

এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণতন্ত্রী পার্টি। একই সঙ্গে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

এক যৌথ বিবৃতিতে গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, আহমদুল কবির ছিলেন দেশের প্রগতিশীল রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীন সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় আহমদুল কবিরের অবদান অবিস্মরণীয়। তাঁর নেতৃত্বে দৈনিক সংবাদ দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সাংবাদিকতার অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়। জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

তাঁরা আরও বলেন, আহমদুল কবিরের রাজনৈতিক আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম আহমদুল কবিরের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং