1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ইটনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনায় উপজেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর বেলা ১১ টায় ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইটনা   উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। সভায় ইটনা উপজেলার আইনশৃংখলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন ইটনা থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লা খান, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন,এলং জুড়ি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেল, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, মুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া প্রমুখ।

বক্তাগণ উপজেলা আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং