1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইলে জালাল উদ্দিনের পক্ষে এলাকাবাসীর শোডাউন

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার  কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের পক্ষে বিশাল নির্বাচনী শোডাউন করেছেন এলাকাবাসী। শোডাউনে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তার কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

​শনিবার, ২৪ অক্টোবর বিকেলে আয়োজিত এই শোডাউনে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোডাউনটি জিগাতলা বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিগাতলা বাজারে এসে শেষ হয়।

​শোডাউন শেষে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন বলেন, “আমি কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির দুইবার সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ ৩৩ বছর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়েছি এবং চারবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। বর্তমানে আমার বয়স ৭০ বছরের বেশি এবং আমি দুইবার পবিত্র হজ্জ পালন করেছি। এই বয়সে মূলত আর নির্বাচন করার ইচ্ছা ছিল না। তবে এলাকার সাধারণ মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে এবং জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

​তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল ব্রত। দল যদি আমাকে সমর্থন করে, ইনশাআল্লাহ আমি আজীবন জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।”

​এদিকে স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, জালাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং