1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করলেন মনসুর আলম চৌধুরী

মো. মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করেছেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী  মনসুর আলম চৌধুরী।

শনিবার, ২৪ অক্টোবর স্থানীয়  ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেওঘর ইউনিয়নের জয়নগর এলাকার জহির উদ্দিন খন্দকার (গফুর)’র বাড়ি থেকে আতকাপাড়া, মরহুম জামিন মিয়ার বাড়ির মোকাম হয়ে খাঁহাটি ও ১২ মাস চলাচলি এ রাস্তার কাজ উদ্বোধন করা হয়।

এ রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচলে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

দেওঘর ইউনিয়নের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা ও যুবসমাজের আইকন হিসেবে পরিচিত মনসুর আলম চৌধুরীর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তার সমর্থকেরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং