1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

করিমগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন

হুমায়ুন রশিদ জুয়েল,  স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার, ১১ অক্টোবর দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।

কিশোরগঞ্জ জেলা সমাজসেবা বিভাগ ও করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণের প্রথম ধাপে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার  সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী (গণনাকারী)সহ মোট ৩০ জন অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় ডিজিটাল পদ্ধতিতে নিখুঁত ও সঠিকভাবে মাঠপর্যায়ের উপাত্ত সংগ্রহের সুবিধার্থে প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের হাতে একটি করে ট্যাব (Tab) এবং প্রয়োজনীয় খাতা-কলম তুলে দেয়া হয়।

সমাপনী পর্বে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সকল সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীর হাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের অফিশিয়াল পরিচয়পত্র এবং সম্মানী ভাতা বাবদ ১ হাজার টাকা প্রদান করেন।

সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা পাওয়ায় মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির ডেটা সংগ্রহের কাজ আরও গতিশীল, স্বচ্ছ ও নিখুঁত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং