1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ইটনায় শারদীয় দুর্গাপূজার আয়োজনে প্রস্তুতি সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর বেলা ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

সভায় উপজেলার ৩০টি মণ্ডপের সভাপতি/প্রতিনিধি,  উপজেলার বিভিন্ন সরকারি অফিসেরকর্মকর্তা কর্মচারি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় সাংবাদিকগণ অবস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ইটনা উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি কৌশিক রায়, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, ইটনা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রাণনাথ দাস, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন প্রমুখ।

বক্তাগণ শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং