1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

‎‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

‎‎বৃহস্পতিবার, ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে র‌্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এ সময় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)এর হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব সঞ্চিত চন্দ্র শীল,হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও (নিসচা)র উপজেলা শাখার সদস্য  সাংবাদিক মাহফুজ রাজা, উপজেলা শাখার সদস্য সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার,  (নিসচা)উপজেলা শাখার সদস্য সাংবাদিক খায়রুল ইসলাম ও ওমর ফারুক খান জনি।

‎‎এছাড়া কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন (নিসচা) উপজেলা শাখার সদস্য সাংবাদিক সাগর মিয়া,এস এম রিফাত,এসকে শাহীন নবাব, রিফাত মিয়া,কবি হাদিউল ইসলাম (নিসচা)র উপজেলা শাখার সদস্য ফরিদা পারভিন এবং বিভিন্ন পর্যায়ের সচেতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আকিল উদ্দিন। 

‎‎বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং পথচারীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।

‎‎কর্মসূচির অংশ হিসেবে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়।

‎‎আয়োজকরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং