1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কুলিয়ারচরে মাদক সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক সেবনের অভিযোগে হোসেন (৩৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার, ১৯ অক্টোবর  মাদকবিরোধী অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেয়া হয়।

দণ্ডিত হোসেন কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে হোসেনকে আটক করে। পরবর্তীতে তাকে কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধে থানার পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ১৪ অক্টোবরও কুলিয়ারচরে এক বিশেষ অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং