1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

তাড়াইলে ‘সম্প্রীতি তালজাঙ্গা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা ও ভ্যান বিতরণ

হুমায়ূন  রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

উৎসবমুখর পরিবেশ ও  উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গায় সম্প্রীতির তালজাঙ্গার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

এ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধক সহায়তা হিসেবে একটি দুস্থ পরিবারকে ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মসূচির সূচনা ঘটে। অনুষ্ঠানে সংগঠনের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন হেলাল উদ্দিন ভুইয়া।

সংগঠনটির সভাপতি আফির উদ্দিন ভূঞার সভাপতিত্বে এবং শাহ অলিউল্লাহ জুবায়ের ও মাহবুব আলম এর  প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালজাঙ্গার গর্বিত সন্তান, প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিষয়ক কর্মকর্তা ড. এম. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষকগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ড. এম. মাহবুবুর রহমান বলেন,

“ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যুগের সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। সততা, দেশপ্রেম ও আধুনিক শিক্ষায় বলীয়ান হয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করে। পরবর্তীতে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে সংগঠনের অভ্যন্তরীণ ফান্ড রেইজিং এবং এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ও তাড়াইল উপজেলার স্থানীয় সুশীল সমাজ, এলাকার সম্মানিত শিক্ষকবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ আলেক, তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন এবং তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক কাঞ্চন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং