1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

​মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবিতে মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী তাসলিমা আক্তার।

শনিবার, ২৪ অক্টোবর  দুপুরে মিঠামইনে এক সংবাদ সম্মেলন ও  বিকেলে বিশাল গণমিছিলের আয়োজন করা হয়।

​বিকালে মিঠামইন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক গণ বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ সমর্থকসহ প্রায় ৫ হাজার  মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​গণমিছিলে অংশগ্রহণকারীরা নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের অবদানের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় নেতা-কর্মীরা বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর আমাদের নেতা, আমাদের অহংকার। তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

​গণমিছিলে সরাসরি অংশ নেন নিহত জাহাঙ্গীর  স্ত্রী তাসলিমা আক্তার। এর আগে দুপুরে তিনি নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি স্বামী হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

​উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং ভক্তরা যথাসময়ে উপস্থিত হয়ে এই কর্মসূচি সফল করেন এবং জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং