1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের হাওরে ১৫ কিলোমিটার রাস্তায় ভাড়া গুণতে হয় ১২০ টাকা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার ইটনা টু চামড়া রোডে ১৫ কিলোমিটার রাস্তায় অটোভাড়া বাবদ জনপ্রতি ১২০ টাকা ভাড়া গুণতে হচ্ছে। যা গত বছরের তুলনায় ত্রিশ টাকা বেশি। এই বাড়তি ভাড়া আদায়ের কারণে যাত্রীদের মাঝে তীব্র অসন্তুষ্টি বিরাজ করছে। ইটনা থেকে চামড়া যেতে তিন ধাপে তিনটি ফেরি ও তিনবার অটো পরিবর্তন করতে হয়।

কিশোরগঞ্জ থেকে চামটা যেতে ২০ কিলোমিটার রাস্তায় যাতায়াতে যেখানে ৫০ টাকা অটো ভাড়া দিতে হয়। সেখানে ইটনা টু চামটা রোডে অটো ও ফেরির বাড়তি ভাড়া আদায়ে যাত্রীদের সাথে প্রায়ই অটোচালকদের কথা কাটাকাটি হচ্ছে।

উপজেলার বড়িবাড়ির অটোরিকশার চালক ইনসাফ মিয়া বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম, অটোর যন্ত্রাংশের দাম বাড়ার কারণে আমাদেরকে বাধ্য হয়েই ত্রিশ টাকা বেশী নিতে হচ্ছে।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বসে বাড়তি ভাড়ার বিষয়টি সমাধান করে দেব।

অনতিবিলম্বে ইটনা টু চামড়ার বাড়তি ভাড়ার বিষয়টি সমাধান করার দাবি জানাচ্ছে এলাকার সচেতন মহলসহ এই রাস্তায় চলাচলকারী যাত্রীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং