1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সদরে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক

মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার পল্লীতে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে।

সোমবার, ২৬ অক্টোবর সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার  মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এই হত্যার ঘটনাটি ঘটে।

নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরান মিয়ার অভিযুক্ত কালামের কাছে ২৪শ’ টাকা পাওনা ছিল। পাওনা টাকা আনতে  সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে তিনি ফিরে আসেন।

পরে ইমরান কেন সকালে কালামের বাড়িতে গিয়েছেন- এই নিয়ে ক্ষিপ্ত হয়ে কালাম সন্ধ্যায় ইমরানকে ফোন করে তার বাড়ির সামনে আসতে বলেন।

ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কালাম ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি তিনটি আঘাত  করে। কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন। ছুরিকাঘাতে ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘাতক কালামকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং