
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের একটি ব্রিজ নির্মিত হলেও এর দু’পাশে কোন রাস্তা নেই। এ যেন “তালগাছ এক পায়ে দাঁড়িয়ে”।
ব্রিজটি ইটনা উপজেলার সোনাকান্দা গ্রামের সোনাকান্দা খালের উপর দাঁড়িয়ে থাকা এ ব্রিজটি নির্মাণের পর থেকে সংযোগ সড়ক না থাকায় এটি জনগণের কোন কাজই আসছে না।
এলংজুরির অটো ড্রাইভার মাহবুব মিয়া বলেন, সরকার কেন এখানে ব্রিজ তৈরি করেছে আমরা জানি না। ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য সংযোগ সড়ক স্থাপন করা হয়নি। আসালতপুরী গ্রামের আল আমিন মিয়া বলেন, সোনাকান্দা কালের উপর ব্রিজ নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায় এলাকার জনগণের অতি কষ্টের চলাচল করতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সংযোগ সড়কের অভাবে।
এ বিষয়ে ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাসের নিকট জানতে চাইলে তিনি বলেন,ব্রিজটি কোন অফিস নির্মাণ করেছে কখন নির্মাণ করা হয়েছে তা’ আমার জানা নেই। তবে ব্রিজের দুপাশে সংযোগ সড়ক না থাকার বিষয়টি ইতিমধ্যে আমি অবহিত হয়েছি। ব্রিজটি দেখার জন্য আমি যাব। সোনাকান্দা খালের উপর ব্রিজের দুপাশে অতি দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply