1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষরোপণ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

 

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার,  ২ অগাস্ট দুপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবি কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও জুলাই আহতদের মাসহ আহতরা।

এসময় উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং