
রাষ্ট্র কাঠামো মেরামত সম্বলিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জের মরিচখালী বাজারে লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
শুক্রবার, ২৭ জুন বিকাল সাড়ে ৫ টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা এ লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম,সহ-সভাপতি মুখছেদুল মমিন সবুজ,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,বিএনপি নেতা ও উরদিঘী দাখিল মাদরাসা এডহক কমিটির সভাপতি মো.তাজুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ছাত্রদল নেতা এম এ হানিফ,জিয়ন কামাল,জাহান ভূঁইয়া,মাজেদুল ইসলাম মাসুদ,জুলফিকার রায়হান,আল আমিন,সাব্বির মিয়া প্রমুখ।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা করিমগঞ্জের গুণধর,মরিচখালী হাটবাজারসহ বিভিন্ন জনপদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
Leave a Reply