1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

করিমগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

 

রাষ্ট্র কাঠামো মেরামত সম্বলিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জের মরিচখালী বাজারে লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।

শুক্রবার, ২৭ জুন বিকাল সাড়ে ৫ টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা এ লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম,সহ-সভাপতি মুখছেদুল মমিন সবুজ,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,বিএনপি নেতা ও উরদিঘী দাখিল মাদরাসা এডহক কমিটির সভাপতি মো.তাজুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ছাত্রদল নেতা এম এ হানিফ,জিয়ন কামাল,জাহান ভূঁইয়া,মাজেদুল ইসলাম মাসুদ,জুলফিকার রায়হান,আল আমিন,সাব্বির মিয়া প্রমুখ।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা করিমগঞ্জের গুণধর,মরিচখালী  হাটবাজারসহ বিভিন্ন জনপদে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং