1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামের আদমপুরে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আদমপুর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ২৪ জুন বিকেলে উৎসবমুখর পরিবেশে এই অফিস উদ্বোধন করা হয়। ‎

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন। ‎সভাপতিত্ব করেন আদমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাদেক মিয়া।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো: আলাউদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বি এনপির তথ্য বিষয়ক সম্পাদক মোস্তফা রাজীব খান, রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ  ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

‎‎আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং