বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আদমপুর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ২৪ জুন বিকেলে উৎসবমুখর পরিবেশে এই অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন। সভাপতিত্ব করেন আদমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাদেক মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো: আলাউদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বি এনপির তথ্য বিষয়ক সম্পাদক মোস্তফা রাজীব খান, রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।