1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তিন দিনব্যাপী “কৃষি প্রযুক্তি মেলার  উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন  সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার  তানজিলা আখতার।

এছাড়াও তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী করে তুলবে।

এসময় অনুষ্ঠানে আগত সকল অতিথি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাড়াইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং