
কিশোগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের নিজ বাড়ির বসতঘর থেকে অনিমেষ র্কমকার (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ২ অগাস্ট ভোরে উপজেলা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ইটনা থানা পুলিশ।
অনিমেষ ইটনা সদর ইউনিয়ন নগর হাটির মৃত অরুন র্কমতারের ছেলে। ধারণা করা হচ্ছে অনিমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকা বাসী সূত্রে জানা যায় শনিবার ১ অগাস্ট রাতের কোন এক সময় তার নিজ ঘরের ধর্নার সাথে গলায় শাড়ি পেচিয়ে অনিমেষ আত্মহত্যা করে। তার মা অনিমা রানী র্কমকার বলেন, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘরের সকলে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে অনিমেষকে ফাঁসিতে ঝুলতে দেখে ঘরে ঘুমিয়ে থাকা অন্যান্য সদস্যদেরকে ডাক দেই। তারা এসে ঘটনা দেখে সাথে সাথে ইটনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্বার করে।
এ ব্যাপারে ইটনা থানা অফিসার ইর্নচাজ হাবিবুল্লাহ খাঁন বলেন, অনিমেষ এর মৃতের সঠিক কারণ জানতে তার মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে ।
Leave a Reply