1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

শুক্রবার, ৫জুন দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রথমে সকাল ১০টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নের লক্ষ্মীপুরে রাজস্ব পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কিশোরগঞ্জ এর বাস্তবায়নে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান,  কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, , গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন, একাডেমিক ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজের প্রতিনিধি অপু শাহীনসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে তিনি লক্ষ্মীপুর পূর্বপাড়া আবির শেখ পারিবারিক কবরস্থানে গিয়ে গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি জলিল আহমেদ শিল্পী ও মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনসহ সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ শেষে লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব গোবরিয়া গ্রামে প্রতিষ্ঠিত গোবরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে তার হাতে একটি মানপত্র তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর “নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কিশোরগঞ্জ কর্তৃক নির্মাণ করা গোবরিয়া ইশায়াতুল উলূম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। একাডেমিক ভবন উদ্বোধন শেষে মাদ্রাসার হল রুমে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. সাইদুর রহমান (সাঈদ) এর সভাপতিত্বে ও গোবরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো. আবু ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। আলোচনা সভায় মাদ্রাসার পক্ষ থেকে তার হাতে একটি মানপত্র তুলে দেয়া হয় এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর পর বাদ জুমা একই ইউনিয়নের আব্দুল্লাহপুরে “জামিয়া মাদানিয়া দারুল উলূম হোসাইনিয়া আব্দুল্লাহপুর জগতচর মাদ্রাসায় একটি নতুন ভবন শুভ উদ্বোধন করেন তিনি। পরে মাদ্রাসা মাঠে  মাদ্রাসার মুহতামিম মাওলানা আসআ’দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফুল আলম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং