1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইসলামপুরে ভাঙাচোরা রাস্তা মেরামত করলেন আবির আহম্মেদ বিপুল মাস্টার

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর পৌরসভায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টার।

মঙ্গলবার, ২৬ মে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় তাকে স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করতে দেখা যায়। ঈদুল আযহাকে সামনে রেখে স্থানীয়দের চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজেও সরাসরি কাজের তদারকি ও অংশগ্রহণ করেন।

এ বিষয়ে আবির আহমেদ বিপুল বলেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পৌরবাসীর চলাচলে যেন কোনো ধরনের দুর্ভোগ ও ভোগান্তি না হয়, সেজন্যই আমি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজ করছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।

এ সময় স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন নয়ন খান, রনি শাহ, মাসুদুল হাসান জনি, কাজী মমিনুল ইসলাম লিটু, স্বাধীন শেখ, শাকিল আহমেদ পাপন, নাজমুল খান, সৈকত শাহ, নিয়ামুন খান, বিশাল, নজু শেখ, সোয়াইবসহ আরও অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এমন সময়ে আবির আহম্মেদ বিপুলের উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং