1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

উম্মে মুসলিমার দক্ষতা ও স্বচ্ছতায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনে এসেছে নতুন গতি

এম এ জলিল,স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ,  কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
করিমগঞ্জঃ ইউএনও উম্মে মুসলিমা

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের মার্চের শেষে তাঁকে করিমগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়। এপ্রিলের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

করিমগঞ্জে যোগদানের আগে উম্মে মুসলিমা নরসিংদী জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকাকালে ভূমি অফিসে দুর্নীতি কমানো ও জনসেবা সহজ করতে নেয়া বিভিন্ন উদ্যোগের কারণে তিনি আলোচনায় আসেন।

স্থানীয়দের মতে, করিমগঞ্জে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখছেন। বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি খাসজমি উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করছেন তিনি।

শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি বিভিন্ন সিদ্ধান্ত মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নেও তিনি গুরুত্ব দিচ্ছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব বলেন, “উম্মে মুসলিমা যোগদানের পর প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। বিশেষ করে বাজার মনিটরিং, ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের জন্য ইউএনও কার্যালয় উন্মুক্ত রাখার বিষয়গুলো ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে।”

বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন বলেন, “মাঠপর্যায়ে সৎ ও দক্ষ কর্মকর্তাদের কারণেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। উম্মে মুসলিমা দায়িত্ব নেয়ার পর সরকারি সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর অবস্থান নিয়েছেন, যা প্রশংসনীয়।”

ইউএনও উম্মে মুসলিমা জানান, আপনাদের  সকলের সহযোগিতায় আমার চেষ্টা থাকবে করিমগঞ্জে যাতে দৃশ্যমান পরিবর্তন আসে। 

স্থানীয় সচেতন মহলের ধারণা, প্রশাসনিক স্বচ্ছতা ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে করিমগঞ্জে নাগরিক সেবা আরও সহজ হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রমও গতি পাবে। তাঁদের আশা, দক্ষ নেতৃত্বের মাধ্যমে করিমগঞ্জ উপজেলা ভবিষ্যতে একটি মডেল উপজেলায় পরিণত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং