1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ইটনায়  ডি.এস.কে’র প্রতিবন্ধীদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে“প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক পুরস্কার বিতরণী সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার, ২০ মে ডিএসকে’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের অধীনে ইটনা উপজেলার চৌগাংগা শাখার আয়োজনে স্থানীয় চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চৌগাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রুহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের হেড অফিসের উপ-পরিচালক ওপিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে’র কিশোরগঞ্জ-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির, চৌগাংগা শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহমেদ,সহকারী প্রধান শিক্ষক লেহাজ উদ্দিন ও মাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।  

সফলতা বিষয়ক অনুষ্ঠানের শেষে  ৪ জন সফল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি   ৩ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে সহায়ক উপকরণ এবং ৫০ জনের মাঝে ২টি করে ফলের চারা বিতরণ করা হয়।

সফলতা বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কারিগরি কর্মকর্তা (পিপিইপিপি-ইইউ প্রকল্প) আমিনুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং