1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের উদ্বোধন

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার, ১২ মে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

গত ঈদুল ফিতরের ১৯৯তম শোলাকিয়া ঈদের জামাতে লাখো মুসল্লির সামনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী ঈদের জামাতের আগেই ঈদগাহ ময়দানে একটি আকর্ষণীয় ফটক নির্মাণ করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, শোলাকিয়া ঈদগাহের ইমাম  মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তা মাঠের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরামর্শ প্রদান করেন।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল গুরুত্ব সহকারে তাদের পরামর্শ শুনেন এবং ভবিষ্যতে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। 

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদের জামাতস্থল। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহে ২৬৫টি কাতারে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

জানা যায়, ১৭৫০ সালে প্রথম ঈদের জামাত শুরু হয়। পরবর্তীতে ১৮২৮ সালে বৃহৎ আকারে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং