1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২ মে ঈশ্বরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, সহকারী  শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, আশরাফুল হক, সুভ্রত বিশ্বাস, কামরুল ইসলাম, রিপন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক জাহানারা বেগম, লিপিকা দাস, আব্দুল আজিজ, হযরত আলী, আবুল খায়ের, কল্পনা সাহা, আব্দুস সালাম, মোহাম্মদ তারেকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের খেলা শেষে সমতায় থাকায় ট্রাইবেকারে ৪-২ গোলে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং