
কিশোরগঞ্জের কুলিয়ারচরে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার,২৬ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজহার উদ্দিন লিটন, সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ক্রীড়া সংগঠক গোলাম রসুল, মো. নাঈমুজ্জামান নাঈম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply