1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে ডিএসকের উদ্যোগে পিপিইপিপি-ইইউ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২২ এপ্রিল কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

ডিএসকের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলার সিভিল সার্জন ডা, অভিজিত শর্মা।

বিশেষ অতিথি হিসে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। রির্সোস পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন  ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল  ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অফিসার  ডা. ওবায়দুল হক, সিভিল সার্জন অফিসের ডা. মিজানুর রহমান, মেডিকেল অফিসার জান্নাতুন ফেরদৌস।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ডিএসকের উপ-পরিচালক ও  প্রকল্প সমন্বয়কারী  শহীদুজ্জামান ভুঞা। সভায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের কার্যক্রম  সকলের উদ্দেশ্য পওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয় । সভায় বিশেষ অতিথি বৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইটনা, মিঠামইন ও নিকলি) মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের উপর বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের টিও নিউট্রিশন, এমআইএস অফিসার, এটিও নিউট্রিশন,এটিও লাইভলিহুড পিপিইপিপি-ইইউ প্রকল্পের বিভিন্ন ফোরামের ৬ জন প্রতিনিধি নারী সদস্য। সভা পরিচালায় ছিলেন মো আমিনুল হক কারিগরি কর্মকর্তা কমিউনিটি মোবিলাইজেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং