1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, ১৫ এপ্রিল সকাল ১০টায়  কিশোরগঞ্জের উবাই পার্কে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়নুল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ রিজিওনের ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের

রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো:সেলিম উর রহমান, হোসেনপুর উপজেলার রামপুর বাজারের ব্রাক সিডের ডিলার মো. ফেরদৌস আহমেদ স্বপন এবং কিশোরগঞ্জ জেলার টি.এস.ও মো: খায়রুল ইসলাম। 

কর্মশালায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সারের সুষম ব্যবহার,জৈব  বালাইনাশক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ৫৫ জন কৃষক। উপস্থিত সকল কৃষককে আমন মৌসুমের  ব্র্যাক-১০ জাতের হাইব্রিড ধান বীজ বিনামূল্যে সরবরাহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং