1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ইসলামপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা, রবিউলের টিমকে হারিয়ে খালেকের টিম চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডু ঘিরে জমে উঠেছিল উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার, ২৭ মার্চ বিকেলে উপজেলার চিনারচর নামাপাড়া মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে রবিউলের টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খালেকের টিম। খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও দর্শকদের উচ্ছ্বাস।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহি শিপিং লাইনের স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম।  সভাপতিত্ব করেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহনুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. ছামিদুল ইসলাম ছানি, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, আব্দুল কুদ্দুস খান এবং ছাত্রদল নেতা মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনছান আকন্দ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন এবং এ ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং