1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই যারা বলে তারা আলবদর রাজাকার: অ্যাডভোকেট ফজলুর রহমান

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

যারা বলে এদেশে একাত্তর সনে মুক্তিযুদ্ধ হয় নাই তারা আলবদর রাজাকার ও স্বাধীনতা বিরোধী বলে উল্লেখ্য করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

বৃহস্পতিবার, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের  আলোচনা সভায় মিঠামইন ক্লাব মাঠে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন গত ৫৫ বছরে সঠিক ভাবে গণতন্ত্র চর্চা হয় নাই তাই বাংলাদেশ যেখানে থাকার কথা ছিল সেখানে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচয় করতে পারে নাই। ১২ ফ্রেব্রুয়ারি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বে আমাদের কাঙ্গিত গণতন্ত্র ফিরে আসবে। যেজন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিলো আমাদের মা বোনেরা ইজ্জত দিয়ে ছিল, পেঠের ভাত পড়নের কাপড় পাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলার নির্বাহী অফিসার এস.এম আব্দুল্লাহ বিন শফিক।

এছাড়া ইটনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং