1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ পদ শূন্য, ডায়ালাইসিসের অপেক্ষায় ২০০ রোগি- মিট দ্য প্রেস অনুষ্ঠানে কর্তৃপক্ষ  

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, বিদ্যুৎ সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম চ্যালেঞ্জের মুখে বলে মি দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর  হাসপাতালের অডিটোরিয়ামে এই  ‘মিট দ্য প্রেস’অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, হাসপাতালে অনুমোদিত ৭৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৩৮ জন। ফলে ১০৭টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বর্তমানে তিন শিফটে ডায়ালাইসিস সেবা চালু থাকলেও প্রায় ২০০ রোগি অপেক্ষমাণ রয়েছেন। রোগির চাপ সামলাতে আরও ডায়ালাইসিস মেশিন প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালে এমআরআই, সি-আর্ম, এন্ডোস্কোপি, কলোনোস্কপি, অপারেটিং মাইক্রোস্কোপ, ইউরোলজি অপারেশন সেট, ল্যারিঙ্গোস্কোপ, ওপিজি ডেন্টাল এক্স-রে ও ল্যাপারোস্কোপিক মেশিন প্রয়োজন। হৃদরোগীদের চিকিৎসায় ক্যাথল্যাব স্থাপনের দাবিও জানানো হয় মিট দ্য প্রেসে।

এ ছাড়া বার্ন ইউনিট, ইউরোলজি, নিউরোসার্জারি, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

ডেডিকেটেড বিদ্যুৎ লাইন না থাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সমস্যা সমাধানে পৃথক বিদ্যুৎ লাইন, ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সামনের রাস্তা প্রশস্তকরণ, ইনসিনারেটর ও ইটিপি চালু, স্থায়ী পুলিশ ক্যাম্প এবং আনসার সদস্য বাড়ানোর দাবি জানানো হয়। রোগিসেবা আধুনিক করতে হাসপাতালটি অটোমেশনের আওতায় আনার কথাও বলা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সাইদুর রহমান, হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগিদের সেবার মান আরও উন্নত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মিট দ্য প্রেসে উপস্থিত সাংবাদিকরা হাসপাতালের সাম্প্রতিক বিভিন্ন সমস্যা, রোগিসেবা, চিকিৎসা কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে তাদের অবস্থান তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং