1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ৫ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে স্কুল ব্যাগ বিতরণ

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে  কিশোরগঞ্জ সদরের দক্ষিণ মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর কিশোরনগঞ্জ সদর উপজেলা পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসব স্কুলের মধ্যে রয়েছে  দক্ষিণ মকসুদপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয়, উত্তর মকসুদপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয়, সুরুজ সরকারী  প্রাথমিক বিদ্যালয়, লক্ষীগঞ্জ সরকারী  প্রাথমিক বিদ্যালয় ও এ.কে হীরা আইডিয়াল স্কুল।

লতিবাবাদ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের  সহায়তায় ব্যাগ বিতরণ  অনুষ্ঠানে দক্ষিণ মুকসেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ,পিটি এ সভাপতি আহসান হাবীব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান, ৪,৫, ৬ নং ওয়ার্ড এর ইউপি  সদস্য ও প্রকল্পের সভাপতি রেখা আক্তার ,৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রবিন প্রমুখ।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাচ্চারা ব্যাগ পেয়ে উৎফুল্লিত। তারা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আনন্দিত হবে। আমরা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে ব্যাগ উপহার প্রদান করার চেষ্টা করবো।

লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক  বলেন, আজকে আমরা খুবই আনন্দিত সরকারি অনুদানে  স্কুল ব্যাগ পেয়ে। আশা করি ভবিষ্যতে আরও কিছু পাবে বাচ্চারা।

পিটি এ সভাপতি আহসান হাবীব বলেন,আমরা খুবই আনন্দিত প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি বরাদ্দকৃত এই অজপাড়া গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ব্যাগ বিতরণ করায়।

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  এম এ হান্নান বলেন, আমাদের স্কুলে ব্যাগ বিতরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে আগামীতে আরও কিছু যেনো উপহার প্রদান করেন তা’ আশা করছি। বর্তমান সরকার আমাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

দক্ষিণ মুকসেদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীন বলেন,এই ছোট সোনামনিরা স্কুল ব্যাগ পেয়ে উচ্ছসিত।  শিক্ষাবান্ধব সরকার উচ্চ শিক্ষায় যেমন অবদান রাখছে প্রাইমারি ক্ষেত্রেও অবদান রাখছে। বাচ্চারা বড় হয়ে এই উপহারের কথা মনে রাখবে।

ইউপি  সদস্য ও প্রকল্পের সভাপতি রেখা আক্তার বলেন,এই বাচ্চারা বড় হয়ে সরকারের কথা, উন্নয়নের কথা মনে রাখবে।আমরাও ধন্য  ইতিহাসের এই  সুন্দর আয়োজনে সাক্ষী হতে পেরে। আমাদের জন্য দুয়া করবেন আরও যেনো জনকল্যাণে কাজ করতে পারি।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং