
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাজহারুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক এবং এডহক কমিটির সদস্য মো. খসরুজ্জামান (জিএস শরীফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর আগমনে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
Leave a Reply