1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ সাদ্দাম নামে এক ব্যক্তি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এস আর বি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. সাদ্দাম হোসেন (৩৩) পাবনা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ভোর পৌনে ৫টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ঈদগাহ মাঠ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে সিলেট থেকে ময়মনসিংহগামী বিশাল পরিবহণের একটি একটি বাস থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, এস আর বি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক মাদক আইনে মামলা করে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং