1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের শোক

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাক এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ছড়াকার সুবীর বসাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

এক শোকবার্তায় তিনি বলেন, সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে এক গুণী, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের অবসান হলো। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। তাঁর কর্ম ও অবদান সাংবাদিকতা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং