1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

যুব দিবসে পিঠা উৎসবের উদ্বোধন করলেন খালেদ সাইফুল্লাহ সোহেল​

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

জাতীয় যুব দিবস  পালন উপলক্ষ্যে কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিঠা উৎসব, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার, ৩ নভেম্বর বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দীন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়ে বলেন, “তোমরা শুধু চাকরির পেছনে সময় না দিয়ে বরং অন্যকে কীভাবে চাকরি দেবে, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করো।” এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের সার্বিক আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

​আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করেন অতিথিরা। পরে প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুবকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

​সবশেষে ফিতা ও কেক কেটে মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। এ সময় তাঁরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং