1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

অনকোলজিতে এমডি ডিগ্রি লাভ করায় ডা. সাইফুজ্জামানকে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ফুলেল শুভেচ্ছা  

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. এস.এম. সাইফুজ্জামান ক্যান্সার বিষয়ে চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি এমডি (অনকোলজি) অর্জন করায় কিশোগঞ্জের কুলিয়ারচর বাজারস্থ গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর  বিকেলে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে ডা. এস.এম. সাইফুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পরিচালক খাদিজা আক্তার ও ম্যানেজার হাসানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা গেছে, ডা. এস. এম. সাইফুজ্জামান দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) দীর্ঘ ৫ বছর সফলভাবে পড়াশোনা ও গবেষণা শেষে এ উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন।

এদিকে কুলিয়ারচরের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ডা. এস.এম. সাইফুজ্জামান প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে নিয়মিত রোগি দেখছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। এলাকার একজন সন্তান ক্যান্সার চিকিৎসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে স্থানীয় রোগিদের সেবায় এগিয়ে আসায় সাধারণ মানুষের মাঝেও  আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং