1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

মিঠামইন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বুলবুল চৌধুরীকে কারাগারে প্রেরণ

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার, ৭ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আদালত থেকে রিকশা যোগে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় যাচ্ছিলেন বোরহান উদ্দিন চৌধুরী। পথে কিশোরগঞ্জ মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাকে আটক করে।পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মিঠামইনসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে দলের অভ্যন্তরেই বোরহান উদ্দিন ছিলেন অনেকটাই কোণঠাসা। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের সাথে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বোরহান উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং