1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে বড় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার, ৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বড় হাওরের ভল্লী বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নিউটন দাস উপজেলার কলমা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউটন দাস বড় হাওরের ভল্লী বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এরপর পরিবারের সদস্যরা প্রয়োজনীয় ধর্মীয় ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া জানান, বজ্রপাতে নিহত নিউটন দাসের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী সার্বিক সহায়তা প্রদান করা হবে।

এদিকে, আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনায় চন্ডীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং