
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন)।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
নতুন এডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন এ কাউসার এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ওমর ফারুক। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল ইসলাম।
নতুন এডহক কমিটি দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Leave a Reply