1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক মাস্টারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক সংবাদ’ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের  নিয়ামতপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক মাস্টারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। সংবাদটি প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রবিবার, ২০ সেপ্টেম্বর উপজেলার নিয়ামতপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতার মতো একটি মহৎ পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ফারুক মাস্টার। তার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যাচাই-বাছাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করায় কেবল একজন সম্মানিত শিক্ষকের মানহানিই হচ্ছে না, বরং সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে প্রকাশিত মিথ্যা সংবাদটি সংশোধন ও প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি, এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী। বিশেষ করে, এই চক্রান্তের সঙ্গে জড়িত জোসনা বেগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আয়োজকরা আরও বলেন, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের সারা জীবনের সাধনা ও সামাজিক সম্মান রক্ষার্থে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সত্য ও ন্যায়ের ভিত্তিতে সঠিক তথ্য উদঘাটন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং