1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে গ্রন্থাগারিকদের দিনব্যাপী প্রশিক্ষণ

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ‘গ্রন্থাগারিক দক্ষতা উন্নয়ন ও আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের সহযোগিতা ছিল।

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান (ভিপি সোহেল)। প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কথাসাহিত্যিক আফসানা বেগম।

স্বাগত বক্তব্য দেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. ইয়াসমিন আহমেদ।

কর্মশালায় গ্রন্থাগার ব্যবস্থাপনা, বই সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, বই আদান-প্রদান, রেফারেন্স ও সাময়িকী ব্যবস্থাপনা, পাঠোপকরণ সংরক্ষণ ও ছাঁটাই, সফটওয়্যার ও অনুদানের আবেদন প্রক্রিয়া এবং বেসরকারি গ্রন্থাগারের আর্থিক ব্যবস্থাপনা ও অডিটিং বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করা, হাওরাঞ্চলের বেসরকারি গ্রন্থাগারের উন্নয়ন, ভাসমান নৌ-পাঠাগার চালু, স্থানীয় পর্যায়ে পাঠক তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য ও জ্ঞান পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

কর্মশালায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক, উপ-গ্রন্থাগারিক রাসেল রানা, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. ইকরামুল কবিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ১৩টি উপজেলার ৬০ জন গ্রন্থাগার ও গ্রন্থাগারিক প্রতিনিধি অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং