1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগে সাথে এমপি ফজলুর রহমানের মতবিনিময় সভা

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের সাথে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৫ মার্চ বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগিদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় তিনি অষ্টগ্রাম, ইটনা ও মিটামইন—এই তিন উপজেলায় একটি আধুনিক হাওর  হাসপাতাল নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বর্ষাকালে দুর্গম হাওরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ এবং বর্তমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ইলিন আহসান বাঁধন ও মেডিকেল অফিসার মাহির আসিফ খান।

সভায় স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং