1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা পরিষদের কর্মচারী মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা পরিষদের জ্যেষ্ঠ অফিস সহায়ক মোক্তার হোসেন অফিসে আসার পথে মোটরসাইলের ধাক্কায় নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকালে  নিজ বাসা থেকে কর্মস্থলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়।

​স্থানীয় ও জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সকালে অফিসে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে আশপাশের পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​মোক্তার হোসেনের এই আকস্মিক প্রয়াণের খবরে কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তার সহকর্মীরা এই অপূরণীয় ক্ষতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে জেলা পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন।

​এক যৌথ শোকবার্তায় জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার রুহের শান্তির জন্য বিশেষ প্রার্থনা জানান। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তা’আলা যেন এই কঠিন মুহূর্তে পরিবারবর্গকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং